• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৯:৪৯ রাত

সুনামগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে ২১.৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার সকালে র‍্যাব বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করে আটক দুজনকে জব্দকৃত গাঁজাসহ হস্তান্তর করেছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদী আনন্দ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের কাজি মিয়ার ছেলে জুমান মিয়া (২৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাকুচাইল গ্রামের মো. মিজান মিয়ার ছেলে আক্তার হোসেন (৩১)।

র‍্যাব জানায়, র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দ বাজারে একটি পিকআপে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ব্যক্তি অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দাঁড়িয়ে থাকা নীল ও হলুদ রঙের সিঙ্গেল কেবিন পিকআপের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ধনপুর ইউনিয়নের হালাবাদী এলাকার জুমান মিয়ার কাছে ২ বস্তা গাঁজা সরবরাহ করেছে।

পরবর্তীতে র‍্যাবের আভিযানিক দলটি আটককৃত চালকসহ জুমান মিয়ার বসতঘরের বারান্দায় পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জুমান মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়। আটককৃত জুমান মিয়া জিজ্ঞাসাবাদে জানায়, তার টিনশেড বসতঘরের বারান্দায় দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরে তার হেফাজতে থাকা দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে কালো রঙের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ২১.৩ কেজি গাঁজা এবং পিকআপসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯, সিলেট-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]