• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৯:৫১ রাত

সুনামগঞ্জে আহাদ নূর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের দিরাইয়ে আহাদ নূর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন আসামিকে নেত্রকোনা জেলা থেকে র‍্যাব-৯ ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। শুক্রবার( ১ লা মে) ভোর রাতে নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন কুলশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র‍্যাব-১৪, সদর কোম্পানী, ময়মনসিংহ এর একটি যৌথ আভিযানিক দল ১ মে ভোর রাত ৩ টার সময় নেত্রকোনা জেলার আটপাড়া থানায় কুলশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দিরাই থানার মামলা নং- ০৯/৭৮, তাং-১১/০৪/২০২৬, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০; এর মূলে সুনামগঞ্জের দিরাইয়ে 'আহাদ নূর' হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও ৩৯ নং পলাতক আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সাদিপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), মৃত আত্রম আলীর ছেলে মোজাম্মেল (৪০)।

অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯, সিলেট কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,ভিকটিম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন সাদিরপুর এলাকার বাসিন্দা। বিবাদীদের সাথে ভিকটিমের পরিবারের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা ও বিরোধ চলছিল। ঘটনার দিন গত ০৮/০৪/২০২৬ইং মাটি বোঝাই গাড়ী ভিকটিমের ধান শুকানোর খলার উপর দিয়ে যাতায়াত করতে থাকলে ভিকটিম বিবাদীদের খলার উপর দিয়ে যাতায়াত করতে নিষেধ করলে বিবাদীরা উত্তেজিত হয়ে ভিকটিম ও তার পিতাকে গালিগালাজ করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে সকল বিবাদীরা একত্রিত হয়ে বে-আইনী জনতায় মিলিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাতে দা, লাঠি, বল্লম, রামদা, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে ঘেরাও করে এলোপাতাড়িভাবে আক্রমন করে মারাত্মক রক্তাক্ত জখম করে।

মারপিট করে যাওয়ার সময় বিবাদীরা হুমকি দিয়ে বলে যে, এই বিষয়ে মামলা মোকদ্দমা করলে সবাইকে খুন করে ফেলবে। পরবর্তীতে আশপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]