• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৮:২৭ রাত

ঈশ্বরেরগাঁওয়ে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পিএফজি ডেমোসিলিটেটর গ্রুপ ঈশ্বরগঞ্জ উপজেলার শাখা’র ত্রৈমাসিক সভা রোববার (৩ মে) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 'সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই লক্ষ্যকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হোদার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

পিএফজির অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদার এর সঞ্চালনায় ও পিএফজির কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 'দ্য হোপ প্রজেক্ট বাংলাদেশ' এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আক্তারুজ্জামান, পিএফজি সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সদস্য সচিব কামাল হোসেন সরকার, এলডিপি ময়মনসিংহ (উত্তর) জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, পিএফজি সদস্য হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান শাহীন, সাংবাদিক ওবায়দুল্লাহ রুমি, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সভার শুরুতে পিএফজির অ্যাম্বাসেডর আব্দুল হাদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পিএফজির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রউফ আকন্দ নোমানী।

সভায় বক্তারা বলেন, বর্তমানে উপজেলার সর্বত্র যুব সমাজের মাঝে মাদকের বিস্তার, অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রম সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। সমাজে টেকসই শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সংঘাত ও মাদকমুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে সাধারণ মানুষের মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]