• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:৫১ রাত

সুনামগঞ্জে দুটি সড়ক দূর্ঘটনার নারীসহ ৬ জন নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের দুটি উপজেলায় পৃথক পৃথক অটোরিকশা-বাস সংঘর্ষে ও বাস চাপায় নারী সহ ৬ জন নিহত হয়েছে। জেলার ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অন্যান্য নিয়ে নিহতের আত্মীয় স্বজন না আসায় পরিচয় জানা যায় নি বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

সোমবার (৪ মে) দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। একেই দিনে জেলার দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই-মদনপুর সড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নামা ওই নারী ঘটনাস্থলেই মারা যান। ছাতকে নিহত পাঁচজনের মধ্যে একজন হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে অপর নিহতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রীবাহী সিএনজি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল,অপর সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল রিফাত নামপ পরিবহন নামের একটি বাস। জালালপুর এলাকায় এসে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষ ঘটলে যাত্রীবাহী সিএনজি বাসের নীচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং গুরুত্বর আহত অবস্থায় ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার জানান, ছাতকের জালালপুরে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন এবং গুরুত্বর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। অপরদিকে, সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই মদনপুর সড়কে এক জন মারা গেছেন। দুটি ঘটনায় নিহতদের আত্মীয় স্বজন না আসায় নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]