• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:২১ রাত

স্বনির্ভর ও আলোকিত জেলা হবে নীলফামারী: বিলকিস ইসলাম এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আর অন্ধকারে থাকবে না নীলফামারী, সকল খাতে আলোয় আলোকিত হবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এ এলাকাকে আলোকিত ও ভাল কাজ করার সুযোগ দিয়েছেন, সে সুযোগ কাজে লাগিয়ে আপনাদের সকলের সহযোগিতায় স্বনির্ভরশীল ও আলোকিত জেলা হবে নীলফামারী। আমাকে অন্ধকারে রেখে অন্যায় কাজ করবেন না, ভাল কাজ করতে চাই।

নবনির্বাচিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ।

তিনি মঙ্গলবার (৫ মে) কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ সমূহের আয়োজনে গণসংবর্ধান অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতি এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার।

এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি কাজী একরামুল হক, সহ-সভাপতি হাবিবুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাওনুল হক শাওন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আশরাফ অলী প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ, শিক্ষকগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ সংগঠন সমূহ নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]