• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৩:২০ দুপুর

বুড়িচংয়ে রাতে শয়নকক্ষে ঢুকে অর্ধউলঙ্গ করে প্রবাসী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় রাতে শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসী স্ত্রীকে অর্ধউলঙ্গ করে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে ভাসুরসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী স্ত্রী বৃষ্টি আক্তার (২২) বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে অভিযোগ জানা যায়, উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা বৃষ্টি আক্তার তার স্বামীর অনুপস্থিতিতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার স্বামী সাদনাম সাকিব প্রবাসে থাকেন। একই বাড়িতে বসবাসরত ভাসুর সজিব মিয়া (৩০), জা সাহিদা আক্তার (২৫), শ্বশুর দিদার হোসেন ও শাশুড়ি রানুয়ারা বেগম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ,গত (২ মে) রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি নিজ কক্ষে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় অভিযুক্ত সজিব মিয়া ও সাহিদা আক্তার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। একপর্যায়ে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অর্ধউলঙ্গ করে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যায়। পরে অন্য অভিযুক্তরাও হামলায় অংশ নেয় বলে অভিযোগে বলা হয়। এ সময় লাঠি, কিল-ঘুষি দিয়ে মারধরের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বৃষ্টি আক্তার জানায়,৬ বছর পূর্বে সাদনাম সাকিবের সাথে সম্পর্ক তারপর সামাজিক ভাবে বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই তিনি তার মাদকাসক্ত ভাসুর এবং শশুড়বাড়ির লোকজনের কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়ে আসছেন।তিনি আরও জানায়,শশুড়বাড়ির লোকেরা তাকে যেকোন মূহুর্তে মেরে ফেলতে পারে।তাই তিনি প্রশাসনের নিকট নিরাপত্তা ও বিচারের দাবি করেছেন।

জানা যায়,ঘটনার রাতে ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে গিয়ে বুড়িচং থানার পুলিশ তাকে উদ্ধার করেন।এ ঘটনার পরে অভিযুক্তরা তাকে আবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে জানান।বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটানার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগীর মা ও প্রবাসী স্বামী সাদনাম সাকিব বৃষ্টি আক্তারের উপর নির্যাতন করায় প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়েছেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়, এ ঘটনার বিষয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]