জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৮টি ইউনিয়ন ও পৌরসভায় অনুমোদিত সার ডিলারদের তালিকায় বিএনপির ত্যাগী নেতাদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন— সরিষাবাড়ী পৌরসভার টিএফ চ্যানেলের স্বত্বাধিকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফকরুল কবীর নাদিম (বলারদিয়ার), সাতপোয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রায়হান ফারুক (চর জামিরা), পোগলদিঘা ইউনিয়নের মেসার্স মণ্ডল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু (বয়ড়া বাজার), ডোয়াইল ইউনিয়নের মেসার্স বন্ধু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান (চাঁপারকোনা), আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মেসার্স আয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তোফাজ্জল হোসেন (জগনাথগঞ্জ পুরাতন ঘাট), পিংনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক (গোপালগঞ্জ হাট), ভাটারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম (জয়নগর বাজার), কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেসার্স তাইয়্যবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম হোসেন মুন্না এবং মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল ওয়াহাব (সানাকৈর বাজার)।
ডিলারদের তালিকায় দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত ত্যাগী নেতাদের নাম থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর