• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৩ মিনিট পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:১০ বিকাল

জবিতে জামালপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আজ শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। ‎

‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক,মিয়া রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।

সাবেক সভাপতি হারুন বলেন ,'আমি এবং আমার কমিটি যথাসাধ্য চেষ্টা করেছি ছাত্রকল্যাণ কে এগিয়ে নিতে। বেশ কয়েকটি পোগ্রামও উপহার দিয়েছি। সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে সকলের মতামত ও অতীত কার্যক্রমের ভিত্তিতে এই কমিটি গঠন করছি। প্রত্যাশা থাকবে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দ্বারা ক্যাম্পাসে জামালপুরের মুখ উজ্জ্বল করবে।'

‎ ‎উপদেষ্টা আহসান মল্লিক বলেন, 'জামালপুর জেলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ জামালপুর এর সকল শিক্ষাথী, শিক্ষক ও সাবেক শিক্ষাথী সবাই মিলে একযুগে কাজ করে যাবো।জামালপুর জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জামালপুরের সকল শিক্ষার্থীদের সাথে কাজ করে যাবে,তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।' ‎ ‎

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, 'আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।' ‎

‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, 'জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই। '

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]