• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৫:৪০ বিকাল

নন্দীগ্রামে এমপি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের পক্ষ থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ হলরুমে কলেজ গভর্নিং বডির সভাপতি কেএম শফিউল আলম সুমনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্রোর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সারাদেশে শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ জাতি সুশিক্ষায় শিক্ষিত না হলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আমি এই শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেছি। আল্লাহর রহমতে বগুড়া-৪ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংবর্ধনা পেয়ে আমি ধন্য এবং কৃতজ্ঞ। নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজকে সরকারি করণে আমি আন্তরিকভাবে চেষ্টা করব। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জনগণের সুখেদুঃখে পাশে থেকে সেবামূলক কাজ অব্যাহত রেখেছি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদূর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা, প্রতিষ্ঠাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, বিদ্যুোৎসাহী সদস্য আরিফুল ইসলাম মজনু, প্রভাষক মোকছেদুল মোমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল প্রমুখ।

এর পূর্বে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে মিঠুর পুকুর পর্যন্ত ১৩৮ মিটার ইউনিব্লক রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]