• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৭ ঘন্টা পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১১:২৮ রাত

ঈদের ছুটি নিয়ে সড়কমন্ত্রীর সুখবর

ফাইল ফটো

গত ঈদযাত্রায় হওয়া সমস্যাগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার যাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (১১ মে) ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, এবারের ঈদে প্রায় এক কোটি মানুষ ঢাকার বাইরে যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, বৃষ্টি হলে যানজটের আশঙ্কা রয়েছে, পাশাপাশি পশুর হাট থাকায় এবারের ঈদযাত্রা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে বাসের সংখ্যা বাড়ানোসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে মোট ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে ঈদ উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ ছুটি ব্যবস্থার কথাও জানানো হয়েছে। এবার শ্রমিকদের তিন ধাপে ছুটি দেওয়া হবে, যাতে একসঙ্গে চাপ না পড়ে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকে।

সড়কমন্ত্রী জানান, গতবার ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় ১৭০ জন মারা গেছেন। এরমধ্যে হাইওয়ে দুর্ঘটনায় মারা গেছেন ৪৩ জন। এবার দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার।

তিনি আরও বলেন, যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না। এজন্য কঠোর মনিটরিং থাকবে। ঈদে সদরঘাটে বোট এবং স্পিড বোটে করে কেউ নৌযানে উঠতে পারবে না। এজন্য নৌ পুলিশ বাড়ানো হয়েছে সদরঘাটে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]