• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১১:০৪ রাত

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

ছবি: গ্রাফিক্স আর্ট

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম L'Orient Today।

সোমবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে বাংলাদেশি দুই নাগরিকের নাম বা বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার চালানো এক ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে সংগঠনটি।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সূত্র: L'Orient Today

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]