• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৬ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১২:৫২ দুপুর

পঞ্চগড়ে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে সকল নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা: আমেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা। এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিয়া) ডা. মনসুর আলম, নার্স কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, প্রতিটি স্বাস্থ্যক্ষেত্রে নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। নার্সরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা নার্সদের জীবনের নিরাপত্তা হুমকিতে পড়ে। যদিও সেটি কখনোই কাম্য নয়।

এজন্য সরকারের কাছে দাবি, নার্সদের ক্ষমতায়ন করা। তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা। উল্লেখ্য, স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দিনটি উদযাপন করছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]