• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১০:০০ রাত

আইপিইউ'র নির্বাহী কমিটিতে নির্বাচিত হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য পদে এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমানের কন্যা ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।‌

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। তাঁর এ বিজয় আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণ ছিল।

নির্বাচিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি গভীরভাবে সম্মানিত ও আনন্দিত যে, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপ আমাকে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য পদের জন্য তাদের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিক অনুমোদনের জন্য আমার নির্বাচন গভর্নিং কাউন্সিলের সভায় উপস্থাপিত হবে।’

এ নির্বাচনে সমর্থন ও সহযোগিতার জন্য জাতীয় সংসদের স্পিকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তাঁর প্রার্থিতার পক্ষে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ এবং সমর্থন আদায়ে ভূমিকা রাখা সহকর্মী সংসদ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে এশিয়া-প্যাসিফিক গ্রুপের বিভিন্ন দেশের পার্লামেন্টের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী মঙ্গোলিয়ার প্রতিনিধিকেও ধন্যবাদ জানিয়ে জহরত আদিব চৌধুরী ভবিষ্যতে পার্লামেন্টারি বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]