• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৫:১০ বিকাল

বিবাহিত নারী কর্মীকে বিয়ের প্রস্তাব দিলেন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির বিন সামাদকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার প্রতিষ্ঠিত “তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা”র এক সাবেক অফিস সহকারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগকারী পলি (ছদ্মনাম) জানান, তিনি ওই মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সময় কবির বিন সামাদ বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন।

পলির দাবি, “তিনি জানতেন আমি বিবাহিত। আমার স্বামী ও একটি সন্তান রয়েছে। এরপরও বিভিন্ন সময়ে তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন। একজন নারী হিসেবে আমি বুঝতে পেরেছি তার আচরণ স্বাভাবিক ছিল না। এ কারণে আমার সংসারে অশান্তি তৈরি হয়েছিল, এমনকি ভাঙনের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। পরে অনেক কষ্টে পরিস্থিতি সামাল দিয়েছি।”

অভিযোগের বিষয়ে কবির বিন সামাদ বলেন, “আমি তাকে পছন্দ করতাম। আমি জানতাম তিনি তালাকপ্রাপ্ত। সে কারণেই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম।”
তবে অভিযোগকারী নারীর দাবি, তিনি তখন বিবাহিত ছিলেন এবং বিষয়টি কবির বিন সামাদ জানতেন।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা আমির আব্দুল আলিম বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রাথমিকভাবে তাকে প্রার্থী হিসেবে বিবেচনার সময় বিষয়টি আমাদের জানা ছিল।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান বলেন, “এটি এখনো প্রাথমিক বাছাই পর্যায়ে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হলে জেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনাটি বেশ কিছুদিন আগের। কিন্তু জামায়াতের মতো একটি দলে এমন অভিযোগ যার বিরুদ্ধে আছে, তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেন বিবেচনা করা হচ্ছে, তা বুঝতে পারছি না। এমন চরিত্রের মানুষকে চেয়ারম্যান প্রার্থী করা উচিত হবে না। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই, তার প্রার্থিতা পুনর্বিবেচনা করা হোক।”

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য যশোর জেলা জামায়াতের আমিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে স্থানীয়দের প্রশ্ন, “যে ব্যক্তি নিজের প্রতিষ্ঠানের একজন নারী কর্মীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে পারেননি, তিনি কীভাবে পুরো ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের আস্থা অর্জন করবেন?”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]