• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:৫৬ রাত

শ্যামনগরে প্রভাবশালীদের ছত্রছায়ায় চালু হলো বন্ধ ক্লিনিক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করে দেওয়া আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পুনরায় চালু হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর সদরের মডার্ন স্কুলের পাশে অবস্থিত আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এর আগে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসে। কিন্তু সিলগালার পরও প্রতিষ্ঠানটি পুনরায় চালু হওয়ার অভিযোগ সামনে আসায় প্রশাসনিক পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। ইতিপূর্বে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে আনিকা ক্লিনিকের বিরুদ্ধে একাধিক অনিয়মের কথা জানানো হয়েছিল।

তৎকালীন বক্তব্য অনুযায়ী, একবার বন্ধ করে দেওয়ার পর ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা, ভুয়া লাইসেন্স ব্যবহারের অভিযোগ, চিকিৎসক ছাড়া অপারেশন, পোস্ট-অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমাধারী নার্সের অভাব, অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য কারিগরি দক্ষতাসম্পন্ন লোক না থাকা, রেজিস্টার সংরক্ষণে অনিয়ম, অপারেশন থিয়েটারের রেজিস্টারে চিকিৎসকের স্বাক্ষর না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ বিভিন্ন অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযানের সময় ক্লিনিকে থাকা রোগীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছিল। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই বিষয় আনিকা ক্লিনিকের পরিচালক ডাঃ আনিছুর রহমানকে একাধিক বার ফোনে ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। আনিকা ক্লিনিক পুনরায় চালু হওয়ার বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জিয়াউর রহমান বলেন, এভাবে অবৈধ ক্লিনিক চালানোর এখতিয়ার নেই। যদি চালিয়ে থাকে, আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]