• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:২৯ রাত

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মোঃ সজিব (১১) নামে দুইজনের মৃত্যু হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়া ও ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মোঃ সজিব (১১)। উল্লেখ্য, মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন। আহতরা হলেন, বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবা সহ বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাত হয়। ঘটনাস্থলে মং প্রু মার্মা মারা যায়। একই সময়ে বড়ছনখোলা বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব। বজ্রপাতে তার ছেলে সহ আরো দুই শিশু আহত হয়। দ্রুত তাদের পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তার ছেলে মোঃ সজিবকে মৃত ঘোষণা করেন।

লামার কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, একই সময়ে হওয়া বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দুইজন মারা যায় এবং দুইজন আহত হয়েছে। আহতরা সুস্থ আছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]