• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৪:৪৯ দুপুর
এমআরআই রিপোর্ট

ঘাড়ে ২টি ও কোমরের ৩টি হাড় সরে গেছে পলকের

ছবি: সংগৃহীত

সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হন। দুর্ঘটনায় তিনি ঘাড় ও কোমরে গুরুতর আঘাত পান।

পরবর্তীতে আইনজীবীদের আবেদনের পর তার এমআরআই পরীক্ষা করা হয়। মঙ্গলবার (১২ মে) আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এমআরআই প্রতিবেদনে পলকের শরীরে একাধিক জটিল সমস্যা ধরা পড়েছে।

তিনি বলেন, প্রতিবেদনে দেখা যায় পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের মোট তিনটি হাড় সরে গেছে। পাশাপাশি ঘাড়ের সি৫-সি৬ ও সি৬-সি৭ অংশের ডিস্কেও সমস্যা পাওয়া গেছে, অর্থাৎ মোট পাঁচটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আইনজীবী আরও জানান, দুর্ঘটনার পর ৫ মে আদালতে এমআরআই করার আবেদন করা হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পরীক্ষা সম্পন্ন হয় এবং প্রতিবেদন এখন হাতে এসেছে।

তিনি বলেন, পলক আগে থেকেই অসুস্থ ছিলেন। সম্প্রতি কারাগারে সাক্ষাতে দেখা গেছে তিনি ঘাড় নাড়াতে পারছেন না। তবে গুরুতর আঘাত থাকা সত্ত্বেও এখনো যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে আদালতে চিকিৎসার আবেদন করা হবে বলেও জানান।

প্রিজনভ্যান দুর্ঘটনা প্রসঙ্গে আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত—এ বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে। গত বুধবার থেকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]