• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১০:৩৫ দুপুর

ড. ইউনূসের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

হাম মহামারিতে শিশুমৃত্যুর জন্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার দাবিতে ঢাকার আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

বুধবার (১৩ মে) বিকেলে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একাংশ অংশ নেন।

উপস্থিত আইনজীবীরা ড. ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিসেফের পক্ষ থেকে সতর্ক করা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকার প্রচলিত সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করে উন্মুক্ত দরপত্র (ওপেন টেন্ডার) পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়। ইউনিসেফের অনুরোধ উপেক্ষা করায় দেশে হামের টিকার তীব্র সংকট দেখা দেয়।

এজন্য ৪ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

আয়োজকদের পক্ষে কায়েস আহমেদ অর্ণব নামে এক আইনজীবী বলেন, ‘স্বাস্থ্য খাতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নূরজাহান বেগমকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

শুধু হাম নয়, অন্যান্য টিকার ক্ষেত্রেও ওই সরকারের চরম গাফিলতি ছিল। এর সুষ্ঠু বিচার চাই।’ কর্মসূচির শেষ পর্যায়ে কয়েকজন আইনজীবী চোখে ও মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

কমিটি গঠনের দাবি এবি পার্টির: স্বাস্থ্য খাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের মধ্যে সরকারকে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একইসঙ্গে হামের টিকা কার্যক্রমে থাকা অসংগতিগুলো খুঁজে বের করারও আহ্বান জানিয়েছে দলটি। গতকাল সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে দুর্নীতির হাবে পরিণত হয়েছে। প্রতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে বণ্টন ও ব্যবস্থাপনা করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিষয়টি নিয়ে ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা ঠিক হবে না।

তার দাবি, আগের বছরগুলোতে টিকাদানের উচ্চহার দেখানো হয়েছিল। তাই বাস্তবে কোথায় এবং কীভাবে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শেষ বাজেটে যেখানে ৪০০ কোটি টাকার মতো বরাদ্দ ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার ১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। টিকা সরবরাহও নিয়মিত আসছে, কোনো সংকট নেই।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]