• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১০:৪৫ রাত

বিশ্ববাসীর কাছে সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল

ছবি: সংগৃহীত

বিশ্ববাসীর কাছে সবচেয়ে অপছন্দের দেশ হিসেবে ইসরায়েলের নাম উঠে এসেছে একটি নতুন বৈশ্বিক জরিপে। গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটা–এর প্রকাশিত ‘গ্লোবাল কান্ট্রি পারসেপশন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জরিপে ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করা হয়। এতে ৪৬ হাজার ৬৬৭ জন অংশগ্রহণ করেন। খবর অনুযায়ী, তালিকায় সবচেয়ে নেতিবাচক অবস্থানে রয়েছে ইসরায়েল। এরপর রয়েছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান।

অন্যদিকে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তির দেশের তালিকায় রয়েছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

প্রতিবেদনে বলা হয়, গাজায় চলমান সামরিক অভিযান, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি, খাদ্যসংকট এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থানেও উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে। দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে অপছন্দের পাঁচ দেশের মধ্যে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেট ইতিবাচক ধারণা ২০২৪ সালের ২২ শতাংশ থেকে ২০২৬ সালে কমে ঋণাত্মক ১৬ শতাংশে নেমে এসেছে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, মিত্র দেশগুলোর সঙ্গে টানাপোড়েন এবং বৈশ্বিক সংঘাতে অবস্থানের কারণে এই পরিবর্তন ঘটেছে।

অন্য একটি সূচক ‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স ২০২৬’–এ ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন মানুষের মতামত নেওয়া হয়। এতে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও স্বচ্ছতার মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয়।

প্রতিবেদনে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ পরিস্থিতিকে ‘গণহত্যাসদৃশ’ বলেও উল্লেখ করেছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]