বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৩০টিরও বেশি জাহাজ। যার মধ্যে চীনা মালিকানাধীন জাহাজও রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
আইআরজিসি জানায়, জাহাজগুলো ইরানের ব্যবস্থাপনা প্রোটোকল মেনেই হরমুজ প্রণালি অতিক্রম করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, মার্কিন অবরোধের জেরে তারা এ পর্যন্ত ৭০টি জাহজকে ভিন্ন পথে যেতে বাধ্য করেছে। আচল করেছে আরও ৪টি জাহাজ।
এদিকে বেইজিংয়ে ট্রাম্প ও শি'র বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ অবরোধ ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে। কারণ তেহরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় গ্রাহক চীন।
এরই মধ্যে অবাধ জ্বালানির সরবরাহের জন্যে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে বলে একমত হয়েছেন, এ দুই নেতা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি, হরমুজ প্রণালীর সামরিকীকরণ ও টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান করছে চীন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and
get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.