• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোহাম্মদ ফয়সাল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল

ফটিকছড়িতে তথ্য দাতাদের বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তির বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাতে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আজ শুক্রবার (১৫ মে) ভুক্তভোগী আবছার চৌধুরী গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

তিনি বলেন , তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করে আসছেন।পাশাপাশি তিনি গাছের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি একটি লাশ উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার পর থেকেই একটি সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নিয়মিত চাঁদা দাবি করতে থাকে।

তিনি আরও জানান, এর আগেও রাতে রাবার বাগান আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বিবিরহাট-কাঞ্চননগর সড়কে তাঁর মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়েছিল। তবে সেদিন তিনি কোনোমতে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

আবছার চৌধুরীর ভাষ্য, বৃহস্পতিবার ভোর আনুমানিক পাঁচটার দিকে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল কাঁধে ব্যাগ নিয়ে তাঁর বাড়ির সামনে আসে। এসময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে এবং টাকা না দিলে সবকিছু জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় বাড়ির পাশের একটি দোকান লক্ষ্য করেও গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

একই সময়ে শাহজাহান নামে অপর এক ব্যক্তির বাড়িতেও গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, তিনিও বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। তবে পৃথক দুই ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অন্তত ৬ থেকে ৭ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। তাদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত মানুষ ঘর থেকে বেরিয়ে এলেও হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগীরা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় জড়িত অস্ত্রধারীরা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী ও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]