• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৮:০২ রাত

সুনামগঞ্জের ধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের ধর্ষণ মামলায় মতিউর,দিলদার ও বিল্লাল নামে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় একেই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। মামলার রায় শুনানির সময় মতিউর রহমান ও দিলদার হোসেন উপস্থিত থাকলেও দণ্ডিত অপর আসামি বিল্লাল পলাতক ছিলেন।

এর পূর্বে গত ২০২১ সালের ১১ আগস্ট মাসে ওই ধর্ষণের ঘটনা ঘটেছিলো।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ছাতক উপজেলার হাসামপুর গ্রামের খোয়াজ আলীর ছেলে দিলদার হোসেন,একেই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন ও একেই উপজেলার কামারগাঁও গ্রামের হাবিবুর ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা গেছে,ছাতকে সকালে নানাবাড়িতে যাওয়ার পথে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি বাড়িতে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে মতিউর রহমান মতিন ও দিলদার হোসেন। পরে বিল্লাল হোসেনসহ আরও একজনের সহযোগিতায় ওই তরুণীকে অন্যত্র নিয়ে আবারও ধর্ষণ করে। এই ঘটনা জানাজানি হলে স্থানীয়রা কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ছাতক থানায় পাঁচজনকে আসামি করে মামলা করলে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর ৭ ধারায় মতিউর রহমান মতিন ও দিলদার হোসেনকে ১৪ বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই আইনের ৯(৩) ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই ধারায় অপর আসামি বিল্লাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয় আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো শামছুর রহমান জানিয়েছেন,আদালতের কাছে আমরা ন্যায় বিচার পেয়েছি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]