• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২০ মে, ২০২৬, ১০:১৬ রাত

পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬। “Metrology: Building Trust in Policy Making” অর্থাৎ “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় পণ্যের সঠিক ওজন ও পরিমাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়ী-ভোক্তাদের মধ্যে আস্থা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম সেবা) এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

সভায় স্বাগত বক্তব্য ও বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্বে) জয়দেব রাজবংশী।

আলোচনা সভায় জেলার বিভিন্ন পেট্রোল পাম্প, জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান, খাদ্যপণ্য উৎপাদনকারী কারখানা, বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক নীতি নির্ধারণে সঠিক পরিমাপ বা মেট্রোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তার অধিকার রক্ষায় সঠিক ওজন নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতি বিএসটিআইয়ের নিয়মনীতি অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন পরিমাপ ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজনরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা প্রশাসন ও বিএসটিআইকে ধন্যবাদ জানান এবং পটুয়াখালীকে একটি মডেল ও পরিচ্ছন্ন বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]