• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৮:০২ রাত

পাংশায় পেঁয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসন্ন পেয়াজ মৌসুমে কৃষক পর্যায়ে মান সম্পন্ন বীজ প্রাপ্তি নিশ্চিত কল্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, পাংশা পৌর বিএনপির সভাপতি ও বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগণ স্থানীয় ব্যবসায়ী বৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন রাজবাড়ী জেলা পেঁয়াজের জন্য বিখ্যাত একটি জেলা এ জেলায় অধিক পরিমাণ পিঁয়াজ উৎপন্ন হয়ে থাকে, আমরা যদি মানসম্পন্ন পেঁয়াজের বীজ বপন করতে পারি তাহলেই আমরা ভালো পেঁয়াজ উৎপাদন করতে পারব।

কৃষকরা যাতে প্রতারিত না হয় এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]