• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৩:৫৬ দুপুর

দেশে যত অপকর্ম হচ্ছে সব করছে জামায়াত: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে এবং দেশে ঘটে যাওয়া বিভিন্ন অপকর্মের জন্য তারা দায়ী হলেও এসব চাপানো হচ্ছে বিএনপি সরকারের উপর।

তিনি বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে পুরোপুরি সচেতন। তাই মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়। বর্তমানে জনগণের মূল সমর্থন বিএনপির পক্ষেই রয়েছে, এবং কোনো ধরনের অপপ্রচারই বিএনপির পক্ষে ক্ষতিকর হবে না।

তিনি আরও বলেন, দেশে যেসব অপকর্ম সংঘটিত হচ্ছে, সেগুলো বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে একটি বিশেষ গোষ্ঠী। তারা ইসলামকে ব্যবহার করছে, কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধেই কাজ করছে এবং তাদের রাজনীতি কেবল মিথ্যাচারের উপর নির্ভর করছে।

পূর্ববর্তী সরকারের তীব্র সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে আগে পাঁচ-ছয়বার লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। তার ফলশ্রুতিতে এমন রোগ আবার দেশে ফিরে এসেছে। তবে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বিষয়টিকে জরুরি ভিত্তিতে এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাত ৭টা-৮টার মধ্যেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে এ ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে দুদু বলেন, যারা অপকর্ম করছে, তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশপাশের কোথাও অপকর্ম হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]