জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে তিনি ঝিনাইদহে যান। জুমার নামাজের আগে শহরে পৌঁছানোর পর জেলা কালেক্টর মসজিদে নামাজ আদায় করতে যান তিনি। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর