• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১০:১৭ রাত

নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে ফের উত্তপ্ত ঝিনাইদহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহ। শুক্রবার দুপুরে তার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিরাজ করে শহরে। পরে রাতে সদর থানায় মামলা দায়ের শেষে পুলিশ প্রহরায় থানা থেকে বের হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

রাত প্রায় ৯টার দিকে নাসির উদ্দিন পাটোয়ারী পুলিশি নিরাপত্তায় সদর থানা থেকে বের হওয়ার চেষ্টা করলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। এসময় তারা পাটোয়ারীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে থানা এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাসির উদ্দিন পাটোয়ারী পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে ঝিনাইদহকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। তারা দাবি করেন, স্থানীয় জনগণ ও বিএনপি নেতাকর্মীরা সেই অপচেষ্টা প্রতিহত করেছে।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]