শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজবাড়ী শিশু কিশোর অধিকার পরিষদ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে মো. লিটন মাহমুদ, মো. জিহাদুর রহমান, শাহিনুর বেগম পপি, সঞ্জয় কুমার ভৌমিক, সুমন আহমেদ, মামুন খান, আওয়াল বাউল প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা এ সময় বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হতে হবে।
তাঁরা অবিলম্বে ফাঁসি না হলে আরও কঠোর আন্দোলনের কথা বলেন। পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর