• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০২:৩৫ দুপুর

জাতীয় সংসদ নির্বাচন: ২১ প্রার্থীকে জেল-জরিমানার হুঁশিয়ারি ইসির

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২১ জন প্রার্থী নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তাদের জেল-জরিমানার কথা মনে করিয়ে দিয়ে চিঠি পাঠিয়েছে। রোববার (২৪ মে) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

যে প্রার্থীরা নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেননি: নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চাপাইনবয়াবগঞ্জ-১ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আব্দুল হালিম, নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, ভোলা-২ আসনের মহিবুল্লাহ খোকন স্বতন্ত্র প্রার্থী ও আমজনতার দলের মো. আলা উদ্দিন। ভোলা-৩ আসনে জিওপির প্রার্থী মো. আবু তৈয়ব ও জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের প্রার্থী আবুল কালাম ও আমজনতার দলের প্রার্থী মো. জালাল উদ্দীন রুমী।

ময়মনসিংহ-৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম। ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন।

সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ। চাঁদপুর-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. এনামুল হক, চট্টগ্রাম-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম, বান্দরবান আসনে এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দ্রুতই নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে। এজন্য তাদের ১৪ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিসাব না দিলে দুই থেকে সাত বছরের জেল ও জরিমানার কথা বলা হয়েছে চিঠিতে।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করেননি, তাঁদেরকে রিটার্ন দাখিলের নিমিত্ত ০৬ মে পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। তা সত্ত্বেও যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উক্ত সময়ের মধ্যেও ব্যয়ের রিটার্ন দাখিল করেননি, তাঁদেরকে রিটার্ন দাখিলের নিমিত্ত ১৪ জুন পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এক্ষেত্রে যারা হিসাব দেবেন না, তাদের বিরুদ্ধে "গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৪ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]