• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ ঘন্টা পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৭:৪৮ বিকাল

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ রফিক পশারী (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সকালে তাকে পুলিশ প্রহরায় যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার বাগুড়ী-বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে থেকে তাকে আটক করেন শার্শা থানা পুলিশ।

আটক রফিক পশারী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল শার্শা উপজেলার বাগুড়ী এলাকার বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৮৮ বান্ডিল বিদেশি ফিসিং নেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেটের মধ্যে ছিল-৮০ বান্ডিল এলিফ্যান্টা ফিসিং ট্যাকল, ৬৮ বান্ডিল কিরিন ফিসিং ট্যাকল এবং ৪০ বান্ডিল গোল্ড কাপ ব্র্যান্ডের ফিসিং নেট। তবে অভিযানের সময় প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত ফিসিং নেট ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]