• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:০৫ রাত

পারমাণবিক অস্ত্র নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ইরান

ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না এবং মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অস্থিতিশীলতাও চায় না।

রোববার (২৪ মে) দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির জীবদ্দশায় যে অবস্থান ঘোষণা করা হয়েছিল, ইরান এখনো সেই নীতিতেই অটল রয়েছে। তিনি বলেন, “আমরা বিশ্বকে নিশ্চিত করতে প্রস্তুত যে, আমাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র অর্জন নয়।”

তিনি আরও অভিযোগ করেন, ইরান নয়, বরং বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ইসরায়েলি সরকারই মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করতে চায়।

তবে একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, চলমান যেকোনো আলোচনায় দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে তাদের প্রতিনিধিরা কোনো আপস করবেন না।

এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে বর্তমানে ৪০০ কিলোগ্রামের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা প্রযুক্তিগতভাবে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার খুব কাছাকাছি। তাদের মতে, আরও উচ্চমাত্রায় সমৃদ্ধ করা হলে এই ইউরেনিয়াম দিয়ে প্রায় ১১টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হতে পারে।

এদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে।

তেহরান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাজ চলছে। এটি সম্পন্ন হলে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিতর্কিত বিষয়ে পরবর্তী আলোচনার পথ সুগম হবে।

সূত্র : ইরনা নিউজ ও টাইমস অব ইসরায়েল

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]