• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৫:৩০ বিকাল

সাকিবের বিরুদ্ধে হয়রানি ও ব্ল্যাকমেলের অভিযোগ অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-এর প্রাদেশিক পরিষদের সদস্য সাকিব চৌধুরীর বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। এ ঘটনায় গত ২২ মে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের চুং থানায় দায়ের করা অভিযোগে মোমিনা দাবি করেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।

অভিযোগপত্রে মোমিনা ইকবাল উল্লেখ করেন, সাকিব চৌধুরী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি আগে থেকেই দুই নারীর সঙ্গে বিবাহিত—এ তথ্য জানার পর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এরপর থেকেই তার প্রতি অশালীন আচরণ ও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোমিনার ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা শুরু করেন ওই এমপিএ। অভিযোগে হোয়াটসঅ্যাপ বার্তা ও ভিডিও কলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তার বোনের ফোনেও হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।

প্রতিবেদন অনুসারে, আইনজীবীদের সঙ্গে নিয়ে চুং থানায় যান মোমিনা ইকবাল এবং বিষয়টি থানার স্টেশন হাউজ কর্মকর্তা (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেন।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় রাজনৈতিক প্রভাব খাটানোর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। 

গত ২২ মে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মোমিনা ও সাকিব সংক্রান্ত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]