• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০২:৪৯ দুপুর

শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি ও বিভাগীয় মামলা প্রত্যাহারের দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের যৌক্তিক দাবি আদায়ে সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। উক্ত সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ অক্টোবর২০২৬ইং ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে-

১. ১১তম গ্রেড বাস্তবায়ন : নবম জাতীয় বেতন স্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে ১১তম গ্রেড প্রদান করা।

২. উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতি : নবম পে স্কেল অনুযায়ী ৮ ও ১৪ বছর পূর্তিতে প্রাপ্য দুটি উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি চালুকরণ।

৩. হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহার : সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিসহ সব শিক্ষকের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল এবং দায়েরকৃত ভিত্তিহীন বিভাগীয় মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার।

এদিকে উল্লিখিত দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ নভেম্বর, রোববার কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বিভাগীয় শিক্ষক প্রতিনিধেদের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ। এরপর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষে দেশের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগে মহাসমাবেশ এবং সবশেষে অবস্থান ও অনশন কর্মসূচি। শেষের দুই কর্মসূচির তারিখ পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সমিতির নেতৃবৃন্দ জানান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ এবং শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি ও বিভাগীয় মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অবিলম্বে কার্যকর করতে হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]