• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ০৪:৫৩ দুপুর

ভুয়া ট্রাফিক জরিমানা নিয়ে বিআরটিএ-ডিএমপির সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভুয়া ‘স্পিডিং ফাইন’ এবং বকেয়া জরিমানার নামে প্রতারণামূলক বার্তা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে।

সোমবার (২৫ মে) বিআরটিএ সদর কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে ‘স্পিডিং ফাইন বকেয়া রয়েছে’, ‘দ্রুত পরিশোধ করুন’ কিংবা ‘আপনার জরিমানা বকেয়া আছে’—এ ধরনের বার্তা পাঠাচ্ছে। এসব বার্তার সঙ্গে বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি)-এর আদলে তৈরি ভুয়া ওয়েবসাইটের লিংকও সংযুক্ত করা হচ্ছে।

বিআরটিএ স্পষ্টভাবে জানিয়েছে, এসব ভুয়া ওয়েবসাইট বা পোর্টালের সঙ্গে তাদের অফিসিয়াল বিএসপি ওয়েবসাইটের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ প্রতারণামূলক কার্যক্রম।

সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিংকে ক্লিক না করা এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য বা আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় থানা বা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।

অন্যদিকে, ডিএমপিও জানিয়েছে যে ট্রাফিক বিভাগের নামে পাঠানো জরিমানাসংক্রান্ত খুদে বার্তাগুলো সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। রোববার (২৪ মে) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ট্রাফিক জরিমানার বিষয়ে ভুয়া এসএমএস পাওয়ার অভিযোগ করেছেন। তবে এসব বার্তার সঙ্গে ডিএমপির কোনো সম্পৃক্ততা নেই।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত চিঠি যানবাহনের মালিক বা চালকের নির্ধারিত ঠিকানায় পাঠানো হয়।

এছাড়া বিশেষ প্রয়োজনে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে এসএমএস পাঠানো হতে পারে বলেও জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক বিভাগের জরিমানাকৃত যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের (উপায় ও ইউসিবিএল) মাধ্যমে বৈধভাবে অর্থ পরিশোধের সুযোগ রয়েছে। ট্রাফিক বিভাগ কখনও কোনো ব্যক্তির কাছে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিনকোড, পাসওয়ার্ড কিংবা ওটিপি (OTP) জানতে চায় না। তাই এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ট্রাফিক সংক্রান্ত যেকোনো সঠিক তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০-০৪২২০৭, ০১৩২০-০৪২২২৭ এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হওয়ার জন্যও নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]