• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:৩৮ বিকাল

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুত মানবিক সহায়তার অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুরে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, বালিজুড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের জয়নালসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

পরে জেলার জামালগঞ্জ উপজেলাতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক প্রতিশ্রুত মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও চাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]