• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২০ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৮:২৮ রাত

এমপির নির্দেশনায় কেল্লাপোষী মেলায় অশ্লীলতা ও জুয়া বন্ধ: আটক ৫

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এমপি জিএম সিরাজের নির্দেশনায় কেল্লাপোষী মেলায় অশ্লীলতা ও জুয়া বন্ধ : ৫ জুয়ারী আটক বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী কেল্লাপোষী মেলায় সব ধরনের অশ্লীলতা ও জুয়া বন্ধ করে দিয়েছে পুলিশ।

স্থানীয় সংসদ সদস্য গোলাম মো: সিরাজের নির্দেশনায় এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেলে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ১নং কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকায় শেরপুর-নন্দীগ্রাম সড়কের উত্তর পাশে বটতলা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শেরপুরের পুটখুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু তালেব (৩৪), রংপুরের পীরগাছা থানার সোনাতলা গ্রামের মৃত আজিল মিয়ার ছেলে কাইয়ুব মিয়া (৫০) এবং শেরপুরের সিংড়াপাড়া গ্রামের ইমান আলীর ছেলে ওলিউল্লাহ (২০)। একই সময়ে দুবলাগাড়ী বাজারের রাহুল আইটির পাশের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে আরও দুই জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন শেরপুরের দুবলাগাড়ী বনিকপাড়া গ্রামের মৃত আবুল সরদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম সরদার (৫৫) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার রাজারবিরাট গ্রামের ওছিম উদ্দিনের ছেলে মোঃ আঃ রাজ্জাক (৪৮)। মেলা কমিটির সভাপতি পারভেজ জানান, মেলার ঐতিহ্য রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে 'জাদু প্রদর্শনী'র নামে কোনো ধরনের অশ্লীল নৃত্য বা কর্মকাণ্ড এবং জুয়ার আসর সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের পরেও মেলা আরও ৩ দিন চলবে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সংসদ সদস্যের কঠোর নির্দেশনা রয়েছে মেলায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জুয়া-অশ্লীলতামুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশি নজরদারি অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই মেলায় পুলিশের এমন কঠোর অবস্থানে সাধারণ দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]