• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৮:২৯ রাত

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রতীকী ছবি

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বারোমাইল এলাকায় দুটি দ্রুতগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। আমরা মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছি। এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।"

এদিকে দুর্ঘটনার বিষয়ে বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষের তীব্রতা ছিল অনেক। ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুলিশ সেখানে পৌঁছানোর পর দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহতদের পরিচয়সহ বিস্তারিত তথ্য জানা যাবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com