• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৩:০৪ দুপুর

বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় লিপি আক্তার (৪০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি ও তার স্বামী মো. সুমন (৩০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৩০ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু ।

তিনি জানায়, উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় একা বসবাস করতেন লিপি আক্তার। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঈদুল আজহার দিন ২৮ মে বিকেলে তার মেয়ে মায়ের সঙ্গে দেখা করে শ্বশুরবাড়িতে ফিরে যান। পরদিন সকালে মুঠোফোনে খবর পেয়ে তিনি মায়ের বাসায় এসে খাটের ওপর লিপি আক্তারের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র‌্যাব।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ মে) ভোরে র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুর সদর থানার ধীরাশ্রম বুড়ি বটতলা এলাকা থেকে মো. সুমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন একজন মাদকাসক্ত। লিপি আক্তার ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ঘটনার রাতে তিনি লিপি আক্তারের বাসায় অবস্থান করেন। পরদিন ভোরে নিহতের মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার সময় লিপি বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে সুমন তাকে বিছানায় ফেলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান করেন। পরে র‌্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বুড়িচং থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com