• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল

শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ-গানের দায়ে বিএনপি দুই নেতা বহিষ্কার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী পালন না করে অশ্লীল নাচ, গান ও আনন্দ উৎসব পরিবেশন করার দায়ে সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত দলীয় প্যাডে তাঁদের বহিষ্কার আদেশ জানানো হয়।

বহিষ্কারাদেশ পত্রে জানানো হয়, ৩০ মে ২০২৬ তারিখে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী ছিল। সারাদেশে যা যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো কর্মসূচি পালন করেননি। বরং তাঁরা জেলা বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাঁদের দ্বারা এহেন সাংগঠনিক কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। ৩০ মে এ ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁদের দু'জনকে, যথাক্রমে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল হতে বহিষ্কার করা হলো।

এ ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসব করা হয়েছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। তাঁদের অসাংগঠনিক কর্মকাণ্ডের কারণে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com