• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ ঘন্টা পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৩:২৬ দুপুর

মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে পালন করা হয় এই কর্মসূচি। দুপুর ২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। সকাল থেকে কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি। এতে ঢাকাগামী যাত্রীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী থেকে সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস চালু হয়। কিন্তু কোন কারণ ছাড়াই কুড়িগ্রাম বাস মালিক সমিতি আজ সোমবার ( ১ জুন ) থেকে এই মেইল বাস সার্ভিস বন্ধ করে দেন। এর প্রতিবাদে গত ৩০ মে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই মানববন্ধন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানানো হয়। অন‍্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনসহ কুড়িগ্রাম মালিক সমিতির কোন বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে পারবে না বলে হুশিয়ারি প্রদান করা হয়। কিন্তু সোমবার ( ১ জুন) থেকে ভূরুঙ্গামারী টু রংপুর মেইল সার্ভিস বন্ধ করে দেন কুড়িগ্রাম বাস মালিক সমিতি। তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা।

ঢাকার একটি গার্মেন্টস ফ‍্যাক্টরিতে কাজ করেন সাহিদা বেগম। তিনি জানালেন, এসএন পরিবহনের বাসে সোমবার সকালে একটি টিকেট কেটেছিলেন। কিন্তু সকাল সাড়ে সাতটায় কাউন্টারে এলে জানানো হয় বাস যাবে না। পরে ভাড়ার টাকা ফেরত দিয়ে দেয়। এখন ঢাকায় যাবো কি ভাবে সেটা বুঝতে পারতেছি না। এসএন পরিবহনের কাউন্টার ম‍্যানেজার জাকির হোসেন এর ভাষ‍্য, আজ সকালে ঢাকার উদ্দেশ্য তাদের কোন বাস ছেড়ে যায়নি। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়েছে। উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ জানালেন, বিষয়টি সমাধানের জন‍্য কুড়িগ্রাম মটর মালিক সমিতির সাথে বসতে লোক পাঠানো হয়েছে।

উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা স্থানীয়দের এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন।

এই আন্দোলনের নেতৃত্বদান কারী ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেছেন, আমরা ভূরুঙ্গামারীবাসী সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ না করে তা চালু রাখার অনুরোধ জানিয়েছিলাম কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি আমাদের অনুরোধ রাখেন নাই। আমাদের ন‍্যায‍্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানের জন‍্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসতে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে কুড়িগ্রাম যাচ্ছি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com