• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১০:৪৪ রাত

আমার রাজনীতিই জনগনের অধিকার আদায়ের জন্য: এমপি কামরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাও বাজার সংলগ্ন মাঠে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় তিনি বলেন,আমার রাজনীতিই জনগনের অধিকার আদায় আর কল্যানের জন্য। সে লক্ষ্যেই কাজ করছি আর আগামী দিন গুলোতে সেভাবেই কাজ করবো। আমার অভিভাবক জনগন আর ভুল হলে আপনারাই ধরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষ কথাই ভাবছেন সে লক্ষ্যেই কাজ করছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে তা বাস্তবায়ন করছেন আর আগামীতেও করবেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাহিদ আলী তালুকদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সির সঞ্চলনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,সাবেক চেয়ারম্যান খসরুল আলম, শফিকুর রহমান,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, সাখাওয়াত হোসেন, সাইদুল কিবরিয়া প্রমূখ। সভায় উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com