• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ১১:১৬ রাত

হাওর পাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হাওর পাড়ে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগের উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি আরও বলেন,এলাকায় শিক্ষা বিস্তারে জন্য বংশী কুন্ডা কলেজ কে এমপিও ভুক্ত ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়কে সরকারী করনে সবোচ্ছ চেষ্টা করবো।

তিনি মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন। এর পূর্ব বংশী কুন্ডা কলেজ ও বংশী কুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল কে গন সংবধনা দেয়া।

বংশী কুন্ডা কলেজ মাঠে আয়োজিত সভায় বংশী কুন্ডা কলেজের অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে এমপি কামরুজ্জামান কামরুল আরও বলেন,সম্মানিত শিক্ষকগন পাঠ্যদানের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম,মূল্যবোধ, নৈতিকতা ও শিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি হিসেবে গড়ে তুলতে ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন শিক্ষকগন। আপনার আগামী প্রজন্ম কে সঠিক শিক্ষা দিয়ে দেশ গড়তে গুরুত্ব সহকারে শিক্ষা কার্যক্রম পরিচালিত করবেন এই হাওর পাড়ের শিক্ষার্থীদের। আর শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার তা আগামীতেও অব্যাহত থাকবে।

সভায় বংশীকুন্ডা কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আহে হায়আত,আব্দুল কাইয়ুম মজনু,আবুল বাসার,সদস্য মোহাম্মদ কামাল হোসেন, সেনুয়ার হোসেন,নেকবর হোসেন প্রমুখ।

পরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

এরপর বিকেলে জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাঁও বাজারে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com