টাঙ্গাইলের সখীপুরে মাদক কেনা-বেচার সময় তাওহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলার তক্তারচালা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটককালে সে কিছু মাদকদ্রব্য ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে।
সখীপুর থানার সেকেন্ড অফিসার মো. শরিফ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তাওহিদুল ইসলাম উপজেলার উত্তর ঘেচুয়া গ্রামের জোনাব আলীর ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর