• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ জুন, ২০২৬, ০২:৪১ দুপুর

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরকে আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) রাজধানীর পল্টনের ফার্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকায় এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশও নেই। নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ না ঘটলে নগরবাসীর জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে।

তিনি জানান, দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক শিগগিরই একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন, যার লক্ষ্য হবে ঢাকা শহরকে রক্ষা করা এবং নাগরিকদের জন্য একটি সুস্থ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা। এ উদ্যোগ নগরবাসীর মধ্যে সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎকে সুন্দর করতে হলে আরও দেশপ্রেম, দায়বদ্ধতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সেই প্রতিশ্রুতি থেকেই সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঢাকা আমাদের বসবাসের শহর হলেও বর্তমানে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে, অনেক সময় তার নিজেরই এখানে থাকতে ইচ্ছা করে না। ঘর থেকে বের হলেই দূষণের কারণে স্বস্তি পাওয়া যায় না। হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পেতে হিমশিম খাচ্ছেন। তার মতে, নগরীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ক্রমেই অবনতির দিকে এগিয়ে যাচ্ছে।  

নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে তিনি বলেন, কলেজে যাওয়ার সময় আমরা আসতাম বুড়িগঙ্গাতে নৌকায় ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না। এতো দূষণ, এত দুর্গন্ধ। তুরাগ নদীরও একই অবস্থা। ঢাকা শহরে নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয় এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার কোনো প্রজেক্ট তৈরি হয় না। 

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]