• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ১২:০৪ রাত

কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আগামী দিনের বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষিকাজে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষকের কাছে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকেরা আবহাওয়ার তথ্য জেনে বীজ বপন ও সার প্রয়োগের মতো কৃষিকাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ লক্ষ্যেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী কিছুদিনের মধ্যে এ কাজ শেষ করে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক বছরে দুই বা তিনটি ফসল উৎপাদন করলে কৃষক কার্ডের মাধ্যমে অন্তত একটি ফসলের জন্য সার, বীজ ও কীটনাশক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ ও আর্থিক চাপ কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষক কার্ডের অন্যান্য সুবিধার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকেরা তাঁদের ফসলের বিমা করতে পারবেন। পাশাপাশি ব্যাংকঋণ নেওয়ার ক্ষেত্রেও সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, কৃষক কার্ডের সঙ্গে মোবাইল ফোনভিত্তিক তথ্যসেবা যুক্ত করা হবে। এর মাধ্যমে কৃষকেরা পরদিন বৃষ্টি হবে কি না, সে সম্পর্কে জানতে পারবেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাঁরা বীজ বপন বা জমিতে সার প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কৃষক কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]