বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজকে ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অনুশীলন ম্যাচের পাশাপাশি বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে উল্লিখিত দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা এবং ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সবাইকে নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর