প্রতি বছরের ন্যায় এবারো ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র হেডকোয়ার্টার্সে মাসব্যাপী র্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচী চলছে| ওয়ালটনের এনভায়রনমেন্ট, হেল্থ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হচ্ছে|
কর্মসূচীর অংশ হিসেবে রোববার (৭ জুন) ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদেক্ষপ, আগামীর নিরাপত্তা’ প্রতিবাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আইডিয়া শেয়ারিং ও আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পরিবেশ দিবসটি পালিত হয়| সকালে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়|
জানা গেছে, এবার মাসব্যাপী নানা আয়োজনে ইএইচএস বিভাগের উদ্যোগে চলতি বছরের ১৯ মে থেকে ওয়ালটন হেডকোয়ার্টার্সে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কার্যক্রম শুরু হয়| এর অংশ হিসেবে আজ ৭ জুন স্থানীয় বিশাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে কমিউনিটি এওয়ার্নেস প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র বিষয়ের ওপর আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতা| পাশাপাশি ওয়ালটন হেডকোয়ার্টাসের্র আশেপাশের এলাকা থেকে প্লাস্টিক কালেকশন ও রিসাইকেল এবং স্থানীয়দের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়| আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির| ব্যানার, ফেস্টুন এবং পরিবেশবান্ধব স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে ওয়ালটন পরিবারের সদস্যগণ র্যালিতে অংশ নেন|
র্যালি শেষে পরিবেশ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়| এছাড়া পরিবেশ রক্ষায় করণীয় ও ওয়ালটনের নেওয়া বিভিন্ন উদ্যোগসহ নানা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষা, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন|
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী এবং ইএইচএস বিভাগের প্রধান মেস্তাফিজুর রহমান রাজুসহ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ|
ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী জানান, ওয়ালটন কেবল প্রযুক্তি পণ্য উৎপাদনই করে না বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ| কারখানা প্রাঙ্গণে ক্ষতিকারক রাসায়নিকের সঠিক ব্যবস্থাপনা, বর্জ্য শোধন এবং কার্বন নিঃসরণ কমানোর জন্য আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে| এসময় ২০২৬ সালের ˆবশ্বিক স্লোাগানকে ধারণ করে গ্রিন ফ্যাক্টরি গড়ে তোলার এই ধারা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি|
ইএইচএস বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমান রাজু বলেন, “আমাদের শিল্পাঞ্চলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব রোধ করতে আমরা আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে মেনে চলছি| ক্ষতিকর রাসায়নিকের নিরাপদ ব্যবস্থাপনা, তরল বর্জ্য শোধনাগারের সার্বক্ষণিক কার্যকারিতা এবং শতভাগ প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার প্রক্রিয়া আমরা নিশ্চিত করেছি| আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচী এবং সচেতনতা ক্যাম্পেইন আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ|”
রেফ্রিজারেটর প্রোডাকশন বিভাগের প্রধান নাসির উদ্দীন, মানব সম্পদ বিভাগের প্রধান কাউসার উদ্দীন চৌধুরী এবং প্রশাসন বিভাগের প্রধান তানভীর আহম্মেদ অনুষ্ঠানে বক্তব্য দেন|
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর