• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ দুপুর

বাজারে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০

ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বহুল প্রতীক্ষিত ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের স্মার্টফোন realme C100 আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে যাচ্ছে। আগামীকাল (০৮ অক্টোবর) এক অনলাইন ইভেন্টের মাধ্যমে এটি উন্মোচন করা হবে। ব্যবহারকারীদের সবধরণের প্রয়োজন পূরণে দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি এই সেগমেন্টের সবচেয়ে সেরা ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স নিশ্চিত করবে।

realme C100-এ সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা, ১০ ওয়াট রিভার্স চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি রয়েছে। আরও দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিভাইসটিতে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও, সারাদিন ব্যবহার করার পরও ডিভাইসটি একইরকমভাবে চলতে সক্ষম। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে realme C100 ১.৭ দিন সচল থাকার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম।

উন্নত ডিউরেবিলিটি নিশ্চিত করতে realme C100-এ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ডিভাইসটিকে আরও ডিউরেবল করতে এতে আইপি৬৯ প্রো টেকনোলজির পাশাপাশি, ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে প্রতিদিনের ব্যবহারের সময় টেবিলের ওপর থেকে পড়ে যাওয়া, পকেট থেকে ফোন বের করার সময় পড়ে যাওয়া বা ছবি তোলার সময় সুইমিংপুলে ফোন পড়ে যাওয়ার মতো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করবে।

এছাড়াও, স্মার্টফোনটিতে শক্তিশালী ৮-কোর চিপসেট রয়েছে। ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য realme C100-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাই ডুয়েল-ভিডিও শুটিং করতে সক্ষম।

পাশাপাশি, প্রতিদিনের কাজে স্মুথ স্ক্রলিং ও অনবদ্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করতে realme C100-এ ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ০৮-১০ অক্টোবরের মধ্যে realme C100 কেনার মাধ্যমে ক্রেতারা ৫০,০০,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরষ্কার উপভোগ করতে পারবেন। প্রতিবার স্মার্টফোন কেনার পর ব্যবহারকারীরা ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, বোগো অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নেওয়ার সুযোগ পাবেন।

গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন এই তিনটি অনন্য রঙে realme C100 পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা মাত্র ও ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা মাত্র।

সুবিশাল ব্যাটারি, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স, স্মুথ পারফরম্যান্স ও অনন্য ফিচারের সমন্বয়ে realme C100 এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদিনের জীবনে অল-রাউন্ড স্মার্টফোন অভিজ্ঞতা চান এমন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]