নীলফামারীর কিশোরগঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ঘর ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ দোকান ঘর, দোকানের মালামাল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলার ৩ জন ভিক্ষুককে পুনর্বাসনে ফিতা কেটে দোকান ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। মালামালসহ দোকান ঘর প্রতি ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ জাতীয় পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ দোকানগুলো বাস্তবায়ন করা হয়।
এর আগে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ১০ জন ব্যক্তিকে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। একজন ঋণগ্রহীতা ১৮ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ পেয়েছেন। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, ওসি লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর