নীলফামারীর কিশোরগঞ্জে দেড় কিলোমিটার খাল খনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সোমবার বিকালে তিনি পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামে এ খাল খনন পরিদর্শ করেন।
২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আর এস ৬৯, ১৫৭, ৪৩৬ দাগভুক্ত দেড় কিলোমিটার খালটি ৩৮ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে খনন করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করছে।
খাল খনন পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, ওসি লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা আব্দুস সালাম প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর